রমজানের আগে স্বস্তির বাতাস

০৭ ফেব্রুয়ারি ২০২৬
১১:৪০ AM
১৭ views

লেখক

Mh javed

দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। এই মাসে বিশ্বের অনেক দেশে কম দামে পণ্য ছাড়ের প্রতিযোগিতা হলেও দেশে ভিন্ন চিত্র দেখা যায়। রোজা শুরুর আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার হিড়িক পড়ে। তবে এবার বাজারে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। কমেছে সবজি ও মাংসের দাম। গতকাল রাজধানীর মধ্য বাড্ডা, গুদারাঘাট, গুলশান ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এসব চিত্র পাওয়া যায়।

ভোক্তারা জানান, গেল কয়েক বছর ভোগ্যপণ্যের বাজার ওঠানামার মধ্যে রয়েছে। মূলত সিন্ডিকেটের কারণে বাজারে সব ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়ে। এখন সবজির দাম কিছুটা কম থাকলেও রোজায় বাজার স্থিতিশীল থাকে কি না, তাই নিয়ে চিন্তা।রমজানের আগে স্বস্তির বাতাসসবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০-৪০ টাকা, শিম কেজিপ্রতি ৩০-৫০ ও আলু ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কুমড়া, মুলা, পেঁপে, শালগম, ব্রকলিসহ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে ৬০ টাকার মধ্যে। বাড্ডা বাজারের সবজি বিক্রেতা কায়সার আহমেদ জানান, ‘এখনো শীত থাকায় সবজি টাটকা রাখতে মেডিসিন কম লাগে। এজন্য কম দামে সবজি পাওয়া যাচ্ছে। গরমকালে মাল ঠিক রাখতে বাড়তি খরচ করতে হয় বলে দাম একটু বাড়ে।’ মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আটাশ চাল ৬৫ টাকা, মিনিকেট ৮৭, নাজিরশাইল ৮৬, চিনিগুড়া ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আটা ৪৫ টাকা, ময়দা ৫৫, সয়াবিন তেল প্রতি লিটার ১৯৮, সরিষার তেল ২২০, মসুর ডাল ১৬৫, বুটের ডাল ১১০, ছোলা ৯০, চিনি ১০০, শুকনো মরিচ ২৮০, হলুদ ৩০০ টাকা ও আদা ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দাম ২-৪ টাকা বাড়তে পারে বলে জানান দোকানিরা। এদিকে প্যাকেটজাত সুগন্ধি চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫৫-১৬০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, রোজা ও ঈদের চাহিদাকে কেন্দ্র করে সরবরাহকারীরা সুগন্ধি চালের দাম বাড়িয়েছেন।

সর্বশেষ খবর

অনুসন্ধান করুন

Su
Mo
Tu
We
Th
Fr
Sa

সম্পর্কিত পোস্ট

বিশেষ কিছু

নিজেকে জানুন। এখুনি ক্লিক করে দেখে নিন আপনার জন্য কি অপেক্ষা করছে

এক্সপ্লোর করুন

শেয়ার করুন

বন্ধুদের সাথে এই আর্টিকেল শেয়ার করুন