মসজিদে নববির নতুন ইমাম শায়খ সালেহ আল-মাগামসি

২৩ ফেব্রুয়ারি ২০২৬
১০:২১ AM
১৮ views

লেখক

Mh javed

সৌদি আরবের পবিত্র মদিনায় অবস্থিত মসজিদে নববির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। সৌদি গেজেটে প্রকাশিত রাজকীয় আদেশের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।

১৯৬৩ সালে মদিনার এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন শায়খ মাগামসি। শৈশব থেকে জ্ঞানচর্চায় অভ্যস্ত তিনি অল্প বয়সেই ইসলামি শাস্ত্রের বিভিন্ন শাখায় ব্যুৎপত্তি অর্জন করেন। কর্মজীবনে দীর্ঘদিন মদিনার ঐতিহাসিক কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মসজিদে নববির নতুন ইমাম শায়খ সালেহ আল-মাগামসি

কোরআনের তাফসির বা ব্যাখ্যার ক্ষেত্রে শায়খ মাগামসি তার শান্ত, সুস্পষ্ট ও প্রাঞ্জল উপস্থাপনায়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। সমকালীন বাস্তবতা ও জীবনঘনিষ্ঠ বিষয়ের সাথে ধর্মীয় আলোচনার সমন্বয় তৈরির দক্ষতার কারণে মুসলিম সমাজে তাঁর গ্রহণযোগ্যতা বেশি।

মসজিদে নববির মতো ইসলামের পবিত্রতম স্থানে ইমাম হিসেবে তার নিয়োগকে সৌদি আরবের ধর্মীয় অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। নিয়োগের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মদিনাবাসীসহ মুসলিম উম্মাহর শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছে।

 

সর্বশেষ খবর

অনুসন্ধান করুন

Su
Mo
Tu
We
Th
Fr
Sa

বিশেষ কিছু

নিজেকে জানুন। এখুনি ক্লিক করে দেখে নিন আপনার জন্য কি অপেক্ষা করছে

এক্সপ্লোর করুন

শেয়ার করুন

বন্ধুদের সাথে এই আর্টিকেল শেয়ার করুন